ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে শিমুল আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।     


নিহত শিমুল আক্তার ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। তার পিতার নাম ইসমাইল হোসেন। পুলিশ জানান, কয়েকদিন ধরে তাদের সংসারে কলহ চলছিল। রোববার রাতের খাবার খেয়ে সকলেই ঘুমিয়ে পড়ে। ভোরের দিকে শিমুল আক্তারকে তার রুমে পাওয়া যায়নি। পরে বারান্দার কাঠের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলছে দেখে পুলিশকে খবর দেয়া হয়।    


শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তেরজন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিমুল আক্তার তার স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।  

ads
ads
ads

Our Facebook Page

↑